দুই দিনের সফরে মিয়ানমার পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল শুক্রবার তিনি মিয়ানমারে পৌঁছান। এটি তার প্রথম ও ১৯ বছর পর চীনের কোনো প্রেসিডেন্টের মিয়ানমার সফর। জিনপিং এমন সময় মিয়ানমার সফরে গেলেন যখন চীনে সংখ্যালঘু উইঘুর ও রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের বিষয়টি বিশ্বজুড়ে সমালোচিত। তবে তার এই সফরে রোহিঙ্গা ইস্যুতে কোনো আলোচনা হবে কিনা তা পরিষ্কারভাবে জানা যায়নি। -টাইমস অব ইন্ডিয়া