ত্রিশালে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাগামারা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত বেগম (৬০) নামে সেই বৃদ্ধা উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের ফকির বাড়ির বলে সনাক্ত করেছে স্থানীয় লোকজন। 

খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুনিম সারোয়ার ও টীম লিডার আব্দুল কদ্দুছের নেতৃত্বে মরদেহটি উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ইত্তেফাক/জেডএইচ