মানসম্মত শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার দেশে মান সম্মত শিক্ষা নিশ্চিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে দক্ষ মানবসম্পদ গড়া সম্ভব।

শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবাগত ছাত্র-ছাত্রীদের ‘স্প্রিং-২০২০’ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনওয়া প্রেফন্টেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও অভিভাবকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী।

আনিসুল হক বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি বিশেষ অবস্থান অর্জন করেছে। তিনি বলেন, ১০ বছরের শিক্ষাজীবন শেষ করে একজন শিক্ষার্থী কলেজ ও এরপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানার্জন জ্ঞানচর্চা ও জ্ঞানসৃষ্টির প্রতিষ্ঠান। জীবনে সফল হতে হলে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়গুলোকে জ্ঞানার্জন জ্ঞানচর্চা ও জ্ঞানসৃষ্টিতে কাজে লাগোতে হবে। জীবনে সফলতা-স্বপ্নপূরণে প্রত্যেককে অদম্য ইচ্ছাশক্তি অধ্যবসায়ী হতে হবে।

আরো পড়ুন : নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ইভিএম নিয়ে বিষোদগার করছে : ওবায়দুল কাদের

আইনমন্ত্রী বলেন, আজকের ছাত্র-ছাত্রীরা আগামীদিনে দেশ পরিচালনা করবে। সেজন্য তাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করতে হবে। দেশে সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যাতে করে দেশের প্রান্তিক জনগোষ্ঠি, ধনী-দরিদ্র সকলে সমমানের শিক্ষাব্যবস্থায় গড়ে ওঠে। আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন দক্ষ মানবসম্পদ। সেলক্ষ্য পূরণে সরকার কাজ করছে। 

ইত্তেফাক/ইউবি