প্রস্তুতি হবে পূর্ব পরিকল্পিত ও কৌশলভিত্তিক

  ইংরেজি প্রথমপত্র

আব্দুল্লাহ আল মামুন

সিনিয়র শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, ঢাকা

আশা করি ইতোমধ্যে ইংরেজি প্রথমপত্রের বিষয়ভিত্তিক জ্ঞান তোমাদের সুনিপূণভাবেই অর্জিত হয়েছে । কীভাবে বিষয়ভিত্তিক জ্ঞানকে কৌশলের মাধ্যমে কাজে লাগিয়ে সর্বোচ্চ এবং সর্বোত্তম ফলাফল অর্জন করা যায় তা নিয়েই আজকে আমার আলোচনার প্রয়াস

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সুপ্রিয় SSC পরীক্ষার্থী বন্ধুরা,  তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন । ইংরেজি ১ম পত্রে সুনিশ্চিত সাফল্যের জন্য থাকা চাই - (১) বিষয়ভিত্তিক জ্ঞান ও (২) কৌশল । আশা করি ইতোমধ্যে ইংরেজি ১ম পত্রের বিষয়ভিত্তিক জ্ঞান তোমাদের সুনিপূণভাবেই অর্জিত হয়েছে । কীভাবে বিষয়ভিত্তিক জ্ঞানকে কৌশলের মাধ্যমে কাজে লাগিয়ে সর্বোচ্চ এবং সর্বোত্তম ফলাফল অর্জন করা যায় তা নিয়েই আজকে আমার আলোচনার প্রয়াস।

Part A:Reading  Test (50 Marks)

Question No-১:Multiple Choice এর ক্ষেত্রে ভালো করতে হলে তোমাকে অবশ্যই Seen Passage টি ভালোভাবে পড়তে হবে। প্রশ্নপত্রে দেওয়া চারটি অপশন থেকে সর্বোচ্চ সঠিক  অপশনটি বেছে উত্তরপত্রে লিখতে হবে। Multiple Choice উত্তরের Synonyms এবং Antonyms এর জন্য গুরুত্বপূর্ণ স্কুলগুলোতে প্রদত্ত Multiple Choice গুলো ভালো করে পড়ে লিখতে হবে।   

Question  No-2: Question  Answering এর ক্ষেত্রে open ended এবং close ended দুই ধরনের প্রশ্ন থাকে। Open ended question গুলো সাধারণত উচ্চতর দক্ষতামূলক হয়। প্রতিটি প্রশ্নের জন্য ২ নম্বর করে মোট ১০ নম্বর থাকবে। প্রাসঙ্গিক ও সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় দিতে হবে। তবে Why/ What are the reasons  দিয়ে প্রশ্ন থাকলে উত্তর পয়েন্ট করে লেখা উত্তম ।

Question No-3 : Gap filling without clue অংশে সম্পূর্ণ আলাদা একটি Seen Passage দেওয়া থাকবে এবং প্রদত্ত Seen Passage এর মূলভাবটি একটি Context আকরে দেওয়া থাকবে যেখানে ৫টি gap থাকবে। Seen Passage এর তথ্যের আলোকে gap গুলো পূরণ করতে হবে যেগুলো grammatically ও সঠিক হতে হবে এবং ৫টি gap এর প্রতিটির জন্য ১ করে মোট ৫ নম্বর থাকবে।

Question No:৪ ্ ৫ থাকবে Unseen Passage এর উপর ভিত্তি করে।

 Question No:৪-এ থাকবে Information Transfer. প্রশ্নপত্রে প্রদত্ত Unseen Passage -এর তথ্যসমূহকে একটি টেবিল আকারে দেওয়া থাকবে যেখানে ৫টি শূন্যস্থান থাকবে। Passage থেকে উপযুক্ত তথ্য নিয়ে সতর্কতার সাথে তা পূরণ করতে হবে। শুধু নম্বরসহ  উত্তরটি লিখলেই চলবে। ৫টি শূন্যস্থানের জন্য থাকবে ৫ নম্বর।

Question No:৫ -এ থাকবে Summary Writing . প্রশ্নে প্রদত্ত Unseen Passage-এর উপর ভিত্তি করে Summary লিখতে হবে। The passage/ text deals with....অথবা The passage/ text is about...দিয়ে Summayry  লিখা শুরু করা যেতে পারে।       Summary হবে Passage-টির এক তৃতীয়াংশ অর্থাত্    তিন ভাগের এক ভাগ। নিজের ভাষায় passage এর আলোকে ৯০-১০০ শব্দের মধ্যে Summary লিখতে পারলে ভালো নম্বর পাওয়া যায়। এই অংশের জন্য রয়েছে ১০ নম্বর।

Question No:৬ -এ থাকবে A, B, এবং C তিন Column বিশিষ্ট matching. মূলত কোনো একটি Text বা বিষয়কে কেন্দ্র করে এ অংশের প্রশ্নটি করা হয়ে থাকে যা তোমাকে বোঝতে হবে। অতপর Table এর বিভিন্ন Column থেকে একে একে সুনিশ্চিত বাক্যগুলো প্রথমে সাজালে নির্ভূলভাবে বাকীগুলো সাজানো সম্ভব হয় এবং তা  ( a) +(v)+(iii) লিখে পাশে মানান সই চিহ্ন দিয়ে -তৈরিকৃত Sentence  টি উত্তরপত্রে লিখতে হয়।

Question No:৭-এ একটি পূর্ণাঙ্গ Story বা Autobiography ৮টি ভাগ করে এলোমেলো আকারে দেওয়া থাকবে। অর্থ ও গল্পের ধারাবাহিকতা অনুসারে এলোমেলো খণ্ড বাক্যগুলোকে সাজাতে হবে। পেন্সিল দিয়ে  বক্স বানিয়ে শুধু   ক্রমিক নং সমূহ  বল পয়েন্ট কলম দিয়ে  লিখলেই হবে। মোট নম্বর হবে ৮।

Part B: Writing Test (50 Marks)

      Question No  ৮, ৯, ১০, ১১ ও ১২ এই অংশে অধিক নম্বর পেতে হলে তোমাকে Topic Based বিষয়বস্তুর উপর ভালো ধারণা নিতে হবে এবং স্বনামধন্য স্কুলগুলোতে প্রদত্ত Writing Test Item গুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে । পরীক্ষার খাতায় প্রদত্ত বিষয়গুলো যথাসম্ভব বিস্তারিত লিখে আসতে হবে । সকল প্রশ্নের উত্তর করার চেষ্টা করতে হবে।

৮। Question No:৮-এ রয়েছে Paragraph Writing. এই অংশে প্রশ্নপত্রে সুনির্দিষ্ট বিষয়ের উপর প্রদত্ত  প্রশ্নগুলোর উত্তর প্রদানের মাধ্যমে সাধারণত ২৫০ শব্দের মধ্যে একটি Paragraph লিখতে হবে। Paragraph-টি এমনভাবে লিখতে হবে যেন সবগুলো প্রশ্নের উত্তর ঐ Paragraph -এর যে কোনো অংশে পাওয়া যায়। মনে রাখতে হবে উত্তরপত্রে Paragraph-টির নাম লিখে তা underline করে সম্পূর্ণ Paragraph-টি অবশ্যই  একটি প্যারায় লিখতে হবে।  এই অংশের জন্য মোট নম্বর ১০।

৯। Question No:৯-এ রয়েছে Completing Story. এই অংশে প্রশ্নপত্রে কোনো একটি গল্পের শুরুটা দেওয়া থাকবে। সে অনুসারে পুরো গল্প বা ঘটনাটি লিখতে হবে। যদিও প্রশ্নপত্রে উল্লেখ থাকে কমপক্ষে ১০টি নতুন বাক্য যোগ করে গল্পটি সম্পূর্ণ করার, তথাপি ভালো মার্কস পাওয়ার জন্য গল্পটির development এবং finishing অবশ্যই standard হতে হবে। সে ক্ষেত্রে বাক্য ১০টির বেশী হলেও তাতে কোন অসুবিধা নেই। বাক্যগুলো অবশ্যই Past Tense এ হবে। Title ও Moral লিখে অধিক নম্বর পাওয়া যেতে পারে।

Question No:১০-এ রয়েছে Describing graphs/Charts. এই অংশে প্রশ্নপত্রে একটি graphs/Charts এর মাধ্যমে কতগুলো তুলনামূলক তথ্য উপস্থাপন করা হবে। তথ্যগুলোর আলোকে graph/Chart টি বর্ণনা করতে হবে। ভালো নম্বর পেতে পার্থক্য গাণিতিকভাবে বিয়োগ করে উপস্থাপন    করা উত্তম।       এ অংশের জন্য মোট নম্বর ১০।

Question No:১১-এ রয়েছে Writing Informal Letter. এই অংশে প্রশ্নপত্রে একটি পরিস্থিতি দেওয়া থাকবে। এক্ষেত্রে সাধারণত প্রেরক-প্রাপকের নাম, ঠিকানা, লেখার উদ্দেশ্য এবং আরও কিছু সূত্র দেওয়া থাকে। এর উপর ভিত্তি করে পত্রটি লিখতে হবে। পত্র লিখনের সুনির্দিষ্ট নিয়মগুলো অবশ্যই এখানে অনুসরণ করতে হবে। Informal Letter এর বিকল্প হিসেবে Email লিখতে বলা হতে পারে। Email অনেকটা Formal অথবা Informal Letter- এর মতো। তবে এর গঠন কিছুটা ভিন্ন।  ইংরেজি ১ম পত্রে     Email পরীক্ষায় কম আসে।   এ অংশের জন্য মোট নম্বর ১০।

Question No:১২-এ রয়েছে Writing Dialogue. বিভিন্ন ঘটনা, পরিস্থিতি বা অনুভূতির ওপর দুইজনের কথোপকথনই হলো Dialogue. Dialogue Writing এর সময় বিভিন্ন Key words যেমন :anyway, by the by, in fact, exactly ইত্যাদি ব্যবহার করে Dialogue -কে প্রাণবন্ত করে তুলতে হবে।