ঠোঁটকাটা স্বভাবের মেয়ে হওয়ার কারণে আমি কাজ বেশি পাই। কারণ যারা আমাকে কাজে নেয় তারা জানেন আমার ভেতর এই স্বভাবটা আছে। তারা এটাও জানেন, আমি কাজের প্রতি শ্রদ্ধাশীল। ঠিক সময়ে সেটে যাই। চরিত্র অনুযায়ী অভিনয় করি। দেখুন, জীবনে বেঁচে থাকার জন্য ঠোঁটকাটা স্বভাবের হওয়া প্রয়োজন। নতুবা অনেকে অনেকরকম কথা বলে পার পেয়ে যাবে। অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে ইন্ডাস্ট্রিতে টেকা কষ্টকর। শুধু ইন্ডাস্ট্রি না, কেউ অন্যায় বা অসত্য গুঞ্জন ছড়ালে আমি মুখের ওপর প্রতিবাদ করি।
নিজের ঠোঁটকাটা স্বভাব প্রসঙ্গে
অভিনেত্রী ও মডেল পিয়া জান্নাতুল