উজিরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল অফিস

বরিশালের উজিরপুরে শনিবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো: উপজেলার শোলক গ্রামের ওবায়দুল হক হাওলাদারের ছেলে আরাফাত ছানী (৫) ও তার ফুপাতো বোন মারিয়া আক্তার(৩)। ঘটনার দিন সবার অজ্ঞাতে খেলার ছলে তারা বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।