কালিয়ায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দুই

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

কালিয়ায় শুক্রবার রাতে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো নয়ন সর্দার ও জাহিদ শেখ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বারইপাড়া মোড় থেকে তাদের আটক করে। এরপর দেহ তল্লাশি করে একটি কাটা বন্দুক ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ ঘটনায় কালিয়া থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের ও তাদের আদালতে পাঠিয়েছে। কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।