নারীকে পেটানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

পলাশে জমি সংক্রান্ত বিরোধের জেরে আতিকা দেওয়ানকে (৫৫) পিটিয়ে আহত করার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জসিমউদ্দিন চরসিন্দুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ২৫ ডিসেম্বর ঐ নারীকে পেটানোর ঘটনায় তার ছেলে আবদুল্লাহ বাদী হয়ে নরসিংদী জেলা দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন। পরে আদালত অভিযুক্ত জসিমউদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

পলাশ থানার ওসি শেখ মো. নাসিরউদ্দিন জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে আদালতে মামলা করলে আদালত অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়।