কাউখালীতে পানি দিয়ে অবৈধ ভাটার ইট নষ্ট

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে অননুমোদিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে প্রস্তুত দেড় লক্ষাধিক কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে উপজেলার চর বাশুরী ও ডুমজুড়ি গ্রামে ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক খালেদা খাতুন রেখা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন রেখা বলেন, অনুমোদন ছাড়াই ঐ ইট পোড়ানো হচ্ছিল। তাই তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি।