অফিসার্স ক্লাব ঢাকার ২০২০ ও ২০২১ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়। মোট ২৩টি পদের মধ্যে ২২টি পদে সরাসরি নির্বাচন হয়। মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে নির্বাহী কমিটির চেয়ারম্যান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সচিব মো. ইব্র্রাহীম হোসেন খান। ভাইস চেয়ারম্যান হয়েছেন কে. এম. মোজাম্মেল হক, আনছার আলী খান এবং এম. খালিদ মাহমুদ।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম। যুগ্ম সম্পাদক পদে মুস্তাকীম বিল্লাহ ফারুকী, প্রফেসর ড. ফেরদৌসী খান এবং আজহারুল ইসলাম খান। সদস্য পদে নির্বাচিত হন ১৪ জন। তারা হলেন—অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, ডা. আমিনুল ইসলাম, তানিয়া খান, মুহাম্মদ সাকিব সাদাকাত, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, প্রফেসর আশরাফুন নেসা রোজি, সুরাইয়া পারভীন শেলী, মো. আখতারুজ্জামান, এম এ মাজিদ, জসীম উদ্দীন হায়দার, রথীন্দ্র নাথ দত্ত, স্থপতি মীর মনজুরুর রহমান ও ড. জাকেরুল আবেদীন (আপেল)। -প্রেস বিজ্ঞপ্তি