সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে আয়োজিত বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের দক্ষিণবঙ্গের পরিবেশক, রিটেইলার ও তাদের পরিবারের সদস্যদের ‘১ এর পথে এক সাথে’ শীর্ষক এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালন সায়েম সোবহান আনভীর। গতকার শনিবার সকাল ১১ টায় শুরু হওয়া মিলন মেলা মুখরিত করে তোলে স্থানীয় নৃত্য ও সঙ্গীত শিল্পির সদস্যরা। কিং ব্র্যান্ড সিমেন্টের বিভিন্ন পর্যায়ের পদস্ত কর্মকর্তারা বসুন্ধরা পণ্যের গণগত মান ও সেবা নিয়ে বক্তৃতা করেন। অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংসুক হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জিয়ারুল ইসলাম প্রমুখ। এ সময় বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের সেলস অ্যান্ড মার্কিটিং বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি