চট্টগ্রাম অফিস
বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্ততক গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এর ১১৪তম ওরস শরিফ উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে ১০দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমি কর্তৃক আয়োজিত ‘উলামা সমাবেশ ২০২০’ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ কমপ্লেক্সে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা সগির উসমানীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মারূফ।