মীরগঞ্জ ফেরিঘাটে পন্টুন ডুবে যান চলাচল বন্ধ

 বরিশাল অফিস

বরিশাল-মীরগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের মীরগঞ্জ ফেরিঘাটের পন্টুন ও গ্যাংওয়ে অতিরিক্ত বৈদ্যুতিক খাম্বা বোঝাই ট্রাকসহ ডুবে গেছে। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনার পর থেকে ঐ তিন উপজেলার সঙ্গে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অতিরিক্ত খাম্বা বোঝাই ট্রাকটি অর্ধনিমজ্জিত থাকলেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৈদ্যুতিক খাম্বা বোঝাই ট্রাকটির পেছনের অংশ পন্টুন ও গ্যাংওয়েসহ ডুবে গেলেও এর চালক ও হেলপার অক্ষত রয়েছে।

মীরগঞ্জ ফেরিঘাটে ফেরি বিভাগের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম জানান, গতকাল বৈদ্যুতিক খাম্বা বোঝাই একটি ট্রাক মীরগঞ্জ ফেরিঘাটের পূর্বপ্রান্ত পাড় হচ্ছিল। ১৬টি খাম্বা পরিবহন ক্ষমতাসম্পন্ন ঐ ট্রাকে ছিল ৪২টি খাম্বা। এ সময় ট্রাকের ভারে পন্টুনসহ গ্যাংওয়ে ডুবে যায়। ট্রাকটি অর্ধনিমজ্জিত হয়ে পড়ে। এই দুর্ঘটনার পর থেকে বরিশাল-মীরগঞ্জ-মুলাদী-হিজলা সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।