জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম (৬৫) আর নেই। শুক্রবার তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ভাই ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগারগাঁওয়ে ৬০ ফিটস্থ শাপলা হাউজিং জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এদিকে সৈয়দ নাজমুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। এক শোক বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
জাতীয় পার্টি-জেপির নেতা এম সালাহ উদ্দিন আহমেদ, আব্দুল হালিম, হাজী মো. আবুল হোসেন মরহুমের জানাজায় শরিক হন। অপর এক শোকবার্তায় জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক মো. মাহফুজ আলম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।