এসএসসির সূচি বদলে যাচ্ছে

এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলে তা দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার কারণে পুরো পরীক্ষার সূচিই পরিবর্তন করতে হবে। আজ এই সূচি প্রকাশ করবে মন্ত্রণালয়। ১ ফেব্রুয়ারি বাংলা প্রথমপত্রের পরীক্ষার হওয়ার কথা ছিল। আর ২ ফেব্রুয়ারি রবিবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।