পর্তুগাল প্রবাসী যুবক মতিঝিলে অপহূত হদিস মেলেনি পাঁচদিনেও

মতিঝিল এলাকা থেকে পর্তুগাল প্রবাসী এক যুবক অপহূত হয়েছেন। তার নাম সাইদুল ইসলাম। গত ১৩ জানুয়ারি মতিঝিলের আরামবাগ এলাকা থেকে কয়েকজন যুবক তাকে অপহরণ করে। এ ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও ওই যুবকের কোনো হদিস মেলেনি। সাইদুলের বাবা সাইফুল ইসলাম এ ব্যাপারে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাইদুলের বাবা জানান, তার ছেলে পর্তুগালে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সে সম্প্রতি দেশে আসে। ১৩ জানুয়ারি সে চাঁদপুরের মতলব থানার ঘিলাতলীর গ্রামের বাড়ি থেকে জরুরি প্রয়োজনে ঢাকায় আসে। এদিন রাত সাড়ে ১০টার দিকে সে মতিঝিলের আরামবাগ এলাকা থেকে অপহূত হয়। এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি জানান, অপহূত হওয়ার আগে সে তার চাচা ফয়সালকে ফোন করে বলে, আমাকে কয়েকজন লোক ফলো করছে। এর কিছুক্ষণ পরেই তার ফোন বন্ধ হয়ে যায়।