অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ দুরন্ত জয়ে বাংলাদেশের শুভসূচনা

জিম্বাবুয়েকে ডাকওয়ার্থ লুইস পদ্ধ্বতিতে ৯ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে সূচনাটা দূর্দান্তই হলো বাংলাদেশের।

গতকাল শনিবার সেনইয়েস পার্কে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক আকবর আলী। তানজিম হাসান সাকিব পঞ্চম ওভারে

ওয়েসলি মাধেভেরেকে ফেরান। এরপর ইমানুয়েল বাওয়া আর মিল্টন শুম্বা মিলে পরিস্থিতি সামাল দেন। তবে দলীয় ৬৮ রানে বাওয়া মৃত্যুঞ্জয়ের

শিকার হয়ে ফিরলে ধস নামে জিম্বাবুয়ে শিবিরে। ২০ রান যোগ করতেই৪ উইকেট হারায় তারা। ১২৭ রানে ষষ্ঠ উইকেট হারায় দলটি। বৃষ্টির বাগড়ার

আগে২৮.১ ওভারে ১৩৭ রান তোলে জিম্বাবুয়ে।

বৃষ্টির পর ২২ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রানের। ওপেনার তানজিদ হাসানের তাণ্ডবে উড়ন্ত সূচনা পায় আকবর আলীর দল। ১০ বলে ৩২

রানের ইনিংস খেলে আউট হন তানজিদ। তবে তার গড়ে দেয়া ভিতে পারভেজ হোসেনের৩৩ বলে ৫৮ আর মাহমুদুল হাসান জয়ের ২৬ বলে ৩৮

রানের ইনিংসে সহজ জয়ই পায় বাংলাদেশ।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার স্কটল্যান্ডের মুখোমুখি হবে যুবারা।