হুতি বিদ্রোহীদের হামলায় ইয়েমেনে ৬০ সেনা নিহত

ইয়েমেনের মারিব শহরের একটি সেনা ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় ৬০ সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবারের এই হামলায় বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন।তবে হুতিদের পক্ষ থেকে এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়। 

ইয়েমেনের মূলত ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করচে সৌদি নেতৃত্বাধীন জোট।  ২০১৫ সাল থেকেই ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর আল-হাদির সরকারকে সহায়তার জন্য হুতিদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। এদিকে হুতিদের দাবি ইয়েমেনে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তারা। 

ইত্তেফাক/এআর