নিজের খাবার মাছদের খাইয়ে দিচ্ছে হাঁস   

নিজের জন্যে বাটিতে রাখা খাবার মুখে নিয়ে মাছদের খাওয়াচ্ছে এক হাঁস। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত শনিবার ব্রাজিলের সামাজিক মাধ্যমের এক পেজে এই ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তেই ঐ ভিডিও ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ঐ হাঁসের প্রশংসায় পঞ্চমুখ।    

ভিডিওতে দেখা যায়, এক কন্টেইনারে থাকা হাঁস তার খাবার মুখে করে তুলছে এবং তার নিচে পানিতে থাকা মাছদের খাইয়ে দিচ্ছে। হাঁসটি অনবরত সেই কাজ করেই যাচ্ছে।  

ইতিমধ্যে ঐ ভিডিও এক কোটি বারের বেশি বার দেখা হয়ে গেছে। শেয়ার হয়েছে দুই লক্ষের বেশিবার। এছাড়া হাজার হাজার সামাজিক মাধ্যম ব্যবহারকারী ঐ পোস্টে মন্তব্য করেছেন। 

তবে ঐ ভিডিও কবে ধারণ করা হয়েছে বা ভিডিওটি আসলে কোথাকার তা জানা যায়নি। এনডিটিভি।

 

ইত্তেফাক/এসআর