ডোমারে জুয়া খেলার দায়ে ৭ জনের জেল

নীলফামারী ডোমার উপজেলায় জুয়া খেলার দায়ে ৭ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মনোয়ার হোসেন।

শনিবার রাতে অভিযান চালিয়ে বোড়াগাড়ী হাটের একটি মিলের চাতাল থেকে জুয়া খেলার সময় ডোমার থানা পুলিশ তাদেরকে আটক করে। সাজাপ্রাপ্তরা হলেন পাঙ্গা মটুকপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক(৩৫), আব্দুল কুদ্দুসের ছেলে মনছুর আলী(৪২), মোজাম্মেল হকের ছেলে সাইদার রহমান(৫৪), মৃত আব্বাস আলীর ছেলে আজিবুল হক(৪০), মৃত সফি উদ্দিনের ছেলে গোলাম হোসেন(৬০), আব্দুর জব্বারের ছেলে রবিন(৫০) ও বোড়াগাড়ী ইউনিয়নের মৃত লাল মোহাম্মদের ছেলে এনছান আলী(৬৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ওই সাত ব্যক্তিকে আট করা হয়। পরে আটক হওয়া ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। প্রকাশ্যে জুয়া খেলার আইনে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

আরও পড়ুন: পীরগঞ্জে ১৬০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজা পাওয়া আসামিদের রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরআই