একুশে টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ইস্টিকুটুম’। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করছেন আল হারুন। নাটকটি সপ্তাহের প্রতি শনি থেকে সোমবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার করা হচ্ছে। নাটকটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, শফিক খান দিলু, রাশেদ মামুন অপু, ইমতু, পাপিয়া, হুমায়রা হিমু, নিলা, সঞ্জীব আহমেদ, এ্যানি খান প্রমুখ।
নাটকটিতে দেখা যাবে কুসুমপুর গ্রামের বেপারি পাড়ার তিন ভাই মিয়াচান বেপারি, মোলায়েম বেপারি ও মখমল বেপারি। তাদের তিন ভাইয়ের মধ্যে সম্পর্ক বেশ ভালো। কিন্তু মিয়াচান বেপারি মারা যাওয়ার পর আলাদা হয়ে যায় তিন পরিবার।