পৌষের শেষে

বাংলার মাটি থেকে আকাশ কতটা উত্সবমুখর তা অনেকটা টের পাওয়া যায় পৌষের শেষে। এই সময়টাকে বলা হয় ‘পৌষসংক্রান্তি’। দেশের বিভিন্ন জায়গায় কত কত আয়োজনের খবর শোনা যায় তার কোনো হিসাব নেই। কিছু উত্সব আছে বহু বছর আগেকার। যেমন— সাকরাইন। প্রতি বছরের মতো এবারও দিনটিতে পুরান ঢাকায় উদ্যাপিত হয়েছে সাকরাইন নামের ঘুড়ি উত্সব। দিনভর রঙিন ঘুড়িতে আকাশ ছোঁয়ার খেলায় মেতে ছিল পুরান ঢাকাবাসী। ঢাকার বাইরে জামাইমেলা, ঘোড়দৌড় প্রতিযোগিতা, গাঙ্গিসহ নানা আয়োজন হয়। তা নিয়েই এবারের প্রচ্ছদ গল্প—