ক্রেতাদের জন্য আমেরিকান ব্র্যান্ড আইলাইফ ফের অফার ঘোষণা করেছে। নতুন এই ‘ধামাকা অফারের’ আওতায় আইলাইফের যে কোনো ল্যাপটপ কিংবা অল-ইন-ওয়ান পিসি কিনলে সঙ্গে থাকছে সুদৃশ্য ব্যাকপ্যাক এবং ল্যাপডেস্ক একদম ফ্রি! বর্তমানে চারটি মডেলে আইলাইফের ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে। ল্যাপটপগুলো হচ্ছে আইলাইফ জেড এয়ার এক্সটু দাম ১৯ হাজার ৫০০ টাকা। আইলাইফ জেড এয়ার প্লাস দাম ২৪ হাজার টাকা, জেড এয়ার এইচথ্রি ল্যাপটপের দাম ২৬ হাজার টাকা এবং জেড এয়ার সিএক্সথ্রি ২৯ হাজার ৫০০ টাকা। এছাড়া জেড এয়ার সিএক্সথ্রি (৮ জিবি র্যার্ম) সংস্করণটি পাওয়া যাবে ৩৩ হাজার ৫০০ টাকায়। ১৭ দশমিক ৩ ইঞ্চি টাচ ডিসপ্লেসমৃদ্ধ জেড পিসি অল-ইন-ওয়ান মিলবে ৩১ হাজার ৫০০ টাকায়। জেড পিসি সিএক্সথ্রি ২১ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে (নন-টাচ) পাওয়া যাবে ৪০ হাজার টাকায়। আইলাইফ অল-ইন-ওয়ান পিসিতে রয়েছে হার্ডওয়্যার পরিবর্তন ও ব্যাটারি ব্যাকআপের মতো দুইটি অনন্য ফিচার। অর্থাত্ আপনি চাইলে প্রয়োজন মতো অল-ইন-ওয়ান পিসিরও র্যার্ম, প্রসেসর কিংবা হার্ডডিস্ক বাড়িয়ে নিতে পারবেন। আইলাইফ পিসিতে রয়েছে সর্বোচ্চ ৩ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সুবিধা। আইলাইফের প্রতিটি ল্যাপটপ ও পিসিতে রয়েছে ন্যূনতম এক বছরের বিক্রয়োত্তর সেবা। ১৭ জানুয়ারি থেকে অফারটি শুরু হওয়া স্টক থাকা সাপেক্ষে ৩১ জানুয়ারি পর্যন্ত দেশ জুড়ে স্টার টেক, কম্পিউটার ভিলেজ, ড্যাফোডিল কম্পিউটার, ডলফিন কম্পিউটারসহ অনুমোদিত শো-রুমে পাওয়া যাবে। উল্লেখ্য, আইলাইফ পণ্য দেশে পরিবেশকের দায়িত্ব পালন করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। জেলা শহরের অনুমোদিত শো-রুমের ঠিকানা জানার জন্য কল করুন ০১৭৩০৩১৭৭৬৪ নম্বরে। চাইলে অনলাইনেও কিনতে পারেন https://smartbd.com/i-life/ ঠিকানা থেকে।