“সর্বস্তরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে”

এমিরেটস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন উচ্চ শিক্ষার পাশাপাশি সর্বক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সঙ্গে নিপীড়নের ঘটনা খুবই লজ্জার ও ঘৃণার।

রোববার ঢাকা ইউনিভার্সিটি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের একাউন্টিং উইক-২০২০ এর উদ্বোধন অনুষ্ঠানে এমিরেটস অধ্যাপক এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু উচ্চ শিক্ষা নয় সর্বস্থরের সমতা বিধান করে নারী নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সমাজ অস্থিতিশীল হয়ে উঠবে। ভবিষতে নারী নিপীড়নের এ ধরনের ঘটনা যেন কোনভাবেই পুনরাবৃত্তি না ঘটে। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি বেশি করে গবেষণা কর্ম করে ভালো মানুষ হতে হবে। 

আরও পড়ুন: মৈমনসিংহ গীতিকা প্রকাশের শতবর্ষ উপলক্ষে সম্মাননা প্রদান

ঢাবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রিয়াজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রোবায়েত উল ইসলাম ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও একাউন্টিং অ্যালামনাই এর সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাউন্টিং উইক আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও বিভাগের এলামনাই এর সভাপতি স্বদেশ রঞ্জন সাহা। 

ইত্তেফাক/আরআই