সৈয়দপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের আবুল কাজীর দোলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড়ের দশম আয়োজনে নীলফামারী, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা থেকে দশ প্রতিযোগী অংশগ্রহণ করে।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল হেলাল চৌধুরী।