হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে আদালত ভবনে নারী কেলেঙ্কারির অভিযোগে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবুল কালামকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত শনিবার বিকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সদর থানার ওসি মাসুক আলী জানান, শুক্রবার বিষয়টি কোর্ট পুলিশের নজরে আসলে পুলিশ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হুদা চৌধুরীকে ঘটনাস্থলে পাঠান। এসআই খুরশেদ আলী বাদী হয়ে এ ব্যাপারে মামলা দিয়ে আটক ব্যক্তিকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।