শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগে শিক্ষকসহ আটক দুই

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার একটি মাদ্রাসার ছাত্রকে বেধড়ক মারপিটের অভিযোগে শিক্ষকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। লস্করপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তানভিন মিয়ার (৮) বাবা শনিবার সন্ধ্যায় এ ঘটনায় সদর থানায় মামলা করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঐ রাতেই অভিযুক্ত শিক্ষকসহ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।  নির্যাতনের শিকার ঐ শিক্ষার্থী লস্করপুর গ্রামের সাহিদ মিয়ার ছেলে। অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক সদর উপজেলার বামকান্দি গ্রামের বাসিন্দা।

অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে পড়া না পারায় তানভিনকে শিক্ষক মোজাম্মেল হক অমানুষিক নির্যাতন করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) দৌস মোহাম্মদ জানান, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।