হাজীগঞ্জে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের হাজীগঞ্জে মারুফ হোসেন রিয়াদ (১৬) নামে এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মকিমাবাদ গাইনবাড়ির ফরিদ হোসেনের দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে গাইনবাড়ির ফারুক মিয়ার বড়ো ছেলে ও আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনার পর থেকে দোকানের কর্মচারীর ভায়রা ফারুক হোসেন (২৮) পলাতক রয়েছে। ফারুক পার্শ্ববর্তী কচুয়া উপজেলার বাসিন্দা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকান মালিক ফরিদ হোসেনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি। তিনি বলেন, হত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।