দৌলতখানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

ভোলার দৌলতখানে আরজু (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার গভীর রাতে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাইফুলের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আরজু ঐ ওয়ার্ডের সাইফুলের স্ত্রী। তার দুই ছেলে, এক মেয়ে রয়েছে।

দৌলতখান থানার ওসি  তদন্ত মো. সাদিকুর রহমান জানান, এ ঘটনায় একটি (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ভোলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।