ঝিনাইদহে ফেনসিডিল পাচারের সময় আটক দুই

ভ্রাম্যমাণ  প্রতিনিধি

অভিনব কায়দায় মাদক পাচারের সময় প্রতিবন্ধী জালাল হোসেনসহ দুই জনকে আটক করেছে ঝিনাইদহের ডিবি পুলিশ।

রবিবার জীবননগর থেকে ইজিবাইকে শরীরে করে ফেনসিডিল পাচারের সময় কোটচাঁদপুরের কাগমারী এলাকায় ধরা পড়ে জালাল হোসেন। ১৪০ বোতল ফেনসিডিলসহ জালাল হোসেন ও ইজিবাইক চালক রাজু মণ্ডলকে আটক করা হয়। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, ইজিবাইকে তল্লাশি করে প্রতিবন্ধী জালাল হোসেনের চাদর ও পোশাকের নিচ থেকে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বাহন হুইল চেয়ার ইজিবাইকের সিটের সাথে বাঁধা ছিল। অভিনব কায়দায় মাদক পাচারের ব্যবসা করে আসছিল জালাল।