গফরগাঁওয়ে কলেজছাত্রীর লাশ উদ্ধার

g গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে শনিবার রাতে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইসরাতুল ইসলাম ঋতু (১৮)। তিনি উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের মো. রফিকুল ইসলাম মাস্টারের মেয়ে। পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।