ধামরাইয়ে বঙ্গবন্ধু স্মারক ভলিবল শুরু

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

গতকাল রবিবার সূতিপাড়া এফটিসি-সংলগ্ন খেলার মাঠে আট দলের এই টুর্নামেন্ট শুরু হয়।

মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকার ধামরাইয়ে শুরু হওয়া বঙ্গবন্ধু স্মারক ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ভালুম কেন্দ্রীয় সবুজ সংঘ ও বরাটিয়া সবুজ সংঘ জিতেছে।

ভালুম সবুজ সংঘ ২-০ গেমে বেকী গাড়াইল সবুজ সংঘকে হারায়। দ্বিতীয় খেলাটিতে বরাটিয়া সবুজ সংঘ একই ব্যবধানে হারায় বেলীশ্বর সবুজ সংঘকে।

এ টুর্নামেন্টের আয়োজন করেছে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই। ম্যাচ উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হক।