আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় পড়েছে আওয়ামী লীগ। প্রথমে বুঝিয়ে এবং পরে বহিষ্কারের হুমকি দিয়েও মাঠ থেকে বিদ্রোহী প্রার্থী সরাতে পারেনি দলটি। এমন অবস্থার মধ্যে দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি। একই সঙ্গে কমিটির পক্ষ থেকে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর সুপারিশও করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে ২৩, বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটি সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই সুপারিশ করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপির সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অত্যন্ত ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে বিভিন্ন বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করেন। এ সময় আমির হোসেন আমু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে সর্বাত্মক প্রচার ও সকল প্রকার সহযোগিতা করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদেরও দলীয় শৃঙ্খলা রক্ষার্থে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানান। না হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যে কোনো কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন আমির হোসেন আমু।
সভায় বিভিন্ন বিদ্রোহী প্রার্থী দলীয় সমর্থনে মিথ্যা প্ররোচনার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। এর ফলে সর্বসম্মতিক্রমে সবার জ্ঞাতার্থে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী তালিকা পুনঃপ্রকাশ করার সিদ্ধান্ত হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তির সঙ্গে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পরে দল সমর্থিত প্রার্থীদের তালিকাও যুক্ত করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে পুনঃপ্রকাশিত কাউন্সিল প্রার্থীদের তালিকায় যারা রয়েছেন তারা হলেন : ওয়ার্ড নম্বর-১ মো. মাহবুবুল আলম, ওয়ার্ড নম্বর-২ মো. আনিসুর রহমান, ওয়ার্ড নম্বর-৩ মো. মাকসুদ হোসেন, ওয়ার্ড নম্বর-৪ মো. জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড নম্বর-৫ চিত্ত রঞ্জন দাস, ওয়ার্ড নম্বর-৬ মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ওয়ার্ড নম্বর-৭ আবদুল বাসিত খান, ওয়ার্ড নম্বর-৮ সুলতান মিয়া, ওয়ার্ড নম্বর ৯ মো. মোজাম্মেল হক, ওয়ার্ড নম্বর-১০ মারুফ আহমেদ মনসুর, ওয়ার্ড নম্বর-১১ মো. হামিদুল হক, ওয়ার্ড নম্বর-১২ গোলাম আশরাফ তালুকদার, ওয়ার্ড নম্বর-১৩ মো. এনামুল হক, ওয়ার্ড নম্বর-১৪ ইলিয়াছুর রহমান, ওয়ার্ড নম্বর- রফিকুল ইসলাম বাবলা, ওয়ার্ড নম্বর-১৬ মো. নজরুল ইসলাম, ওয়ার্ড নম্বর-১৭ মো. মাহবুবুর রহমান, ওয়ার্ড নম্বর-১৮ আ স ম ফেরদৌস আলম, ওয়ার্ড নম্বর-১৯ মো. আবুল বাসার, ওয়ার্ড নম্বর-২০ ফরিদ উদ্দিন আহমেদ রতন, ওয়ার্ড নম্বর-২১ মো. আসাদুজ্জামান, ওয়ার্ড নম্বর-২২ জিনাত আলী, ওয়ার্ড নম্বর-২৩ মো. মকবুল হোসেন, ওয়ার্ড নম্বর-২৪ মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ওয়ার্ড নম্বর-২৫ মো. আনোয়ার ইকবাল, ওয়ার্ড নম্বর-২৬ হাসিবুর রহমান মানিক, ওয়ার্ড নম্বর-২৭ ড. ওমর বিন আবদুল আজিজ (তামিম), ওয়ার্ড নম্বর-২৮ মো. সালেহীন, ওয়ার্ড নম্বর-২৯ জাহাঙ্গীর আলম বাবুল, ওয়ার্ড নম্বর-৩০ মো. হাসান পিল্লু, ওয়ার্ড নম্বর-৩১ শেখ মোহাম্মদ আলমগীর, ওয়ার্ড নম্বর-৩২ মো. আবদুল মান্নান, ওয়ার্ড নম্বর-৩৩ আউয়াল হোসেন, ওয়ার্ড নম্বর-৩৪ মীর সমীর, ওয়ার্ড নম্বর-৩৫ মো. আবু সাঈদ, ওয়ার্ড নম্বর-৩৬ রঞ্জন বিশ্বাস, ওয়ার্ড নম্বর-৩৭ মো. আবদুর রহমান মিয়াজী, ওয়ার্ড নম্বর-৩৮ আহাম্মেদ ইমতিয়াজ মন্নাফী, ওয়ার্ড নম্বর-৩৯ ওয়ার্ড রোকন উদ্দিন আহমেদ, ওয়ার্ড নম্বর-৪০ আবুল কালাম আজাদ, ওয়ার্ড নম্বর-৪১ সারোয়ার হাসান (আলো), ওয়ার্ড নম্বর-৪২ মোহাম্মদ সেলিম, ওয়ার্ড নম্বর-৪৩ আরিফ হোসেন ছোটন, ওয়ার্ড নম্বর- ৪৪ মো. নিজাম উদ্দিন, ওয়ার্ড নম্বর-৪৫ হেলেন আক্তার, ওয়ার্ড নম্বর-৪৬ মো. শহিদ উল্লাহ মিনু, ওয়ার্ড নম্বর-৪৭ নাসির আহম্মেদ ভূঁইয়া, ওয়ার্ড নম্বর-৪৮ মো. আবুল কালাম, ওয়ার্ড নম্বর-৪৯ আবুল কালাম আজাদ, ওয়ার্ড নসমযা-৫০ মাসুম মোল্লা, ওয়ার্ড নম্বর-৫১ কাজী হাবিবুর রহমান (হাবু), ওয়ার্ড নম্বর-৫২ মোহাম্মদ নাসিম মিয়া, ওয়ার্ড নম্বর-৫৩ মোহাম্মদ নূর হোসেন, ওয়ার্ড নম্বর-৫৪ মো. মাসুদ, ওয়ার্ড নম্বর-৫৫ নুরে আলম, ওয়ার্ড নম্বর-৫৬ মোহাম্মদ হোসেন, ওয়ার্ড নম্বর-৫৭ মো. সাইদুল ইসলাম, ওয়ার্ড নম্বর-৫৮ মো. শফিকুর রহমান, ওয়ার্ড নম্বর-৫৯ আকাশ কুমার ভৌমিক, ওয়ার্ড নম্বর-৬০ লুত্ফর রহমান রতন, ওয়ার্ড নম্বর-৬১ মো. শাহ আলম, ওয়ার্ড নম্বর-৬২ মোহাম্মদ মোস্তাক আহমেদ, ওয়ার্ড নম্বর-৬৩ শফিকুল ইসলাম খান দিলু, ওয়ার্ড নম্বর-৬৪ মো. মাসুদুর রহমান মোল্লা, ওয়ার্ড নম্বর-৬৫ মো. সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু, ওয়ার্ড নম্বর-৬৬ মো. হানিফ তালুকদার, ওয়ার্ড নম্বর-৬৭ মো. ফিরোজ আলম, ওয়ার্ড নম্বর-৬৮ মাহমুদুল হাসান পলিন, ওয়ার্ড নম্বর-৬৯ মো. হাবিবুর রহমান হাসু, ওয়ার্ড নম্বর-৭০ মোহাম্মদ আতিকুর রহমান, ওয়ার্ড নম্বর-৭১ মো. খাইরুজ্জামান, ওয়ার্ড নম্বর-৭২ শফিকুল আলম শামীম, ওয়ার্ড নম্বর-৭৩ মো. শফিকুল ইসলাম, ওয়ার্ড নম্বর-৭৪ মো. ফজর আলী এবং ওয়ার্ড নম্বর-৭৫ সৈয়দ মো. তোফাজ্জল হোসেন।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটির ২৫টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ডে পুনঃপ্রকাশিত তালিকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা হলেন :সংরক্ষিত ওয়ার্ড নম্বর-১ ফারজানা ইসলাম বিপ্লবী, ওয়ার্ড নম্বর-২ মাকসুদা শমশের, ওয়ার্ড নম্বর-৩ মিনু রহমান, ওয়ার্ড নম্বর-৪ ফারহানা ইসলাম ডলি, ওয়ার্ড নম্বর-৫ সৈয়দা রোকসানা ইসলাম চামেলী, ওয়ার্ড নম্বর-৬ নারগীস মাহ্তাব, ওয়ার্ড নম্বর-৭ শিরিন গাফফার, ওয়ার্ড নম্বর-৮ নিলুফার রহমান, ওয়ার্ড নম্বর-৯ সাবিনা পারভীন, ওয়ার্ড নম্বর-১০ মোসা. সেলিনা বেগম, ওয়ার্ড নম্বর-১১ লুনা হুমায়ুন পারভীন, ওয়ার্ড নম্বর-১২ শেফালী রাণী মল্লিক, ওয়ার্ড নম্বর-১৩ শাহিনুর বেগম, ওয়ার্ড নম্বর-১৪ লাভলী চৌধুরী, ওয়ার্ড নম্বর-১৫ নাজমা বেগম, ওয়ার্ড নম্বর-১৬ নাসিমা আহমেদ, ওয়ার্ড নম্বর-১৭ সাথী আক্তার, ওয়ার্ড নম্বর-১৮ জোহুরা বেগম, ওয়ার্ড নম্বর-১৯ শেফালি আক্তার, ওয়ার্ড নম্বর-২০ সাহিদা বেগম, ওয়ার্ড নম্বর-২১ ফারজানা ইয়াসমিন কুয়াসা, ওয়ার্ড নম্বর-২২ মনিরা চৌধুরী, ওয়ার্ড নম্বর-২৩ শাহনাজ বেগম, ওয়ার্ড নম্বর-২৪ সেলিনা খান এবং ওয়ার্ড নম্বর-২৫ নাসরীন আহমেদ।