সাভারে ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারে কাঞ্চন বেপারী (৫৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম কাঞ্চন বেপারী(৫৮)। গতকাল রবিবার  দুপুরে বনগাঁও ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকার একটি বাগান থেকে গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত কাঞ্চন বেপারীর বাড়ি সাভারের আমিনবাজার এলাকায়। সাভার মডেল থানার এসআই এখলাস উদ্দিন শাহ্ জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না-কি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।