বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশন

সভাপতি লোকমান, সাধারণ সম্পাদক মতিউর

শনিবার নারায়ণগঞ্জের ভুলতায় সূবর্নগ্রাম রিসোর্টে বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. লোকমান হোসেন মিয়া সভাপতি, সাধারণ সম্পাদক ড. মো. মতিউর  রহমান, কমিশনার (কাস্টম এক্সাইজ ও ভ্যাট), এনবিআর এবং কোষাধ্যক্ষ জানে আলম, উপকর কমিশনারকে নির্বাচিত করে ৫১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্য হলেন ড. হারুনুর রশীদ বিশ্বাস, যুগ্ম সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), সোয়ায়েব আহমেদ কর কমিশনার, মেজবাহ উদ্দিন খান, অতিরিক্ত সচিব, ফজলুল হক, অতিরিক্ত কমিশনার (কাস্টম এক্সাইজ ও ভ্যাট)। —প্রেস বিজ্ঞপ্তি