চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাত্ করেন। সে সময় দুটি দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। এই বৈঠকের বিষয়ে বার্মিজ ফেসবুক পোস্টে চীনা প্রেসিডেন্টের নাম ইংরেজিতে ভুল অনুবাদ করা হয়। সেখানে চীনা প্রেসিডেন্টের নাম উল্লেখ করা হয় ‘মি. শিটহোল’, যার অর্থ ‘মলভর্তি গর্ত’ এবং এই অনুবাদ পোস্ট করা হয়েছে অং সান সু চি ও তার অফিসের অ্যাকাউন্ট থেকে। এই ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ফেসবুক শনিবারই একটি বিবৃতি দিয়েছে এবং ভুল অনুবাদের জন্য দোষ দিয়েছে ‘কারিগরি ত্রুটি’কে। —বিবিসি