আতিকের বিরুদ্ধে অভিযোগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আনা বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার রাতে ডিএনসিসির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমকে নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির উপসচিব মো. আতিয়ার রহমান।

নির্দেশনায় বলা হয়েছে, বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ‘নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমার নির্বাচনী প্রচারণারত মাইক্রোফন ভাঙচুর’ এবং ‘নৌকা প্রতীকের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন’বিষয়ক গত ১৩ জানুয়ারি দাখিলকৃত অভিযোগের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।’