ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো পাকাপোক্ত করলো লিভারপুল। শুক্রবার রাতে প্রতিপক্ষের ঘরের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
এ মৌসুমে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত থাকা লিভারপুল ১৮ মিনিটের মাথায় এগিয়ে যায়। গোল করে দলকে এগিয়ে মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। ১১ গোল নিয়ে এবারের আসরের গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠলেন তিনি। ৬৮তম মিনিটে সালাহর দুর্দান্ত এক ক্রসে ছোট ডি-বক্সের মুখ থেকে বাঁ পায়ের টোকায় ব্যবধান দ্বিগুণ করেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
১৮ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট হলো ৪৮। ১৭ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৯।
ইত্তেফাক/এএম