শিশুকে ধর্ষণের অভিযোগে আজগর আলী মণ্ডল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
রবিবার বিকালে নাটোরের লালপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা খাদিজা বেগম বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করেছেন।
আটককৃত আজগর আলী মণ্ডল নাওদাড়া এলাকার মৃত নাজির মণ্ডলের ছেলে।
লালপুর থানা সূত্রে জানা গেছে, ৪ বছরের ওই শিশু কন্যা বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় আজগর আলী শিশুটিকে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। আর আজগর আলীকে ধরে গাছের সঙ্গে বেঁধে পুলিশে সোপর্দ করা হয়।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় আজগর আলী মণ্ডলকে আটক করা হয়েছে। তাকে সোমবার নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আর শিশুকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ