রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ যুবকের মৃত্যু

রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ যুবক নূর ইসলাম (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নূর ইসলাম রংপুর মহানগরীর হাজীরহাট এলাকার বাসিন্দা। 

রামেক হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান এমএ হামিদ পলাশ জানান, গত ১৪ জানুয়ারি রাতে রামেক হাসপাতালে দগ্ধ অবস্থায় ভর্তি হন নূর। আগুন পোহাতে গিয়ে  অসাবধানতা বশত তার পরনের লুঙ্গিতে আগুন লাগে। এতে তার শরীরের অর্ধেকেরও বেশি অংশ পুড়ে যায়। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: মধ্যসত্বভোগী ও সুষ্ঠু বাজারজাতকরণের অভাবে বঞ্চিত চলনবিলের মৌচাষীরা

এদিকে চলতি শীত মৌসুমে গত ৩২ দিনে আগুনে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে। এদের মধ্যে ৮ নারী, ৩ পুরুষ ও ২ শিশু রয়েছে।

ইত্তেফাক/এসি