সম্প্রতি রাজধানীর ওয়ারীতে র্যাংকিন স্ট্রিটে ট্রেন্ডজের নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাবিলন গ্রুপের পরিচালক এসএম এমদাদুল ইসলাম, আবিদুর রহমান, আব্দুস সালাম, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মহিউদ্দিন, প্রধান নির্বাহী আর্থিক কর্মকর্তা সাব্বির আহমেদ, ট্রেন্ডজের ইউনিট ইনচার্জ মহসিন আলম, জনপ্রিয় মডেল সৈয়দ রুমাসহ অনেক মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ওয়ারীতে ট্রেন্ডজের নতুন শোরুমে ইন্দো ওয়েস্টার্ন ফিউশন ফ্যাশনের মানসম্মত পাঞ্জাবি, কামিজ, কুর্তির পাশাপাশি ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, ডেনিম-টুইল প্যান্টের বিপুল সমাহার রয়েছে।