আসছে বসন্তে ইয়াংকে

 

তরুণদের সময়োপযোগী ফ্যাশন ভাবনায় ভিন্ন মাত্রার প্রোডাক্ট লাইন নিয়ে ইয়াংকের বসন্ত আয়োজনে থাকছে বৈচিত্র্যের ছোঁয়া। ট্রেন্ডি কাট ও প্যাটার্নে মেয়েদের টপস, কটি, কুর্তি, সালোয়ার, কামিজ, শার্ট এবং ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট ইত্যাদি।

ফিউশনধর্মী কাট ও প্যাটার্নে মিডিয়া হিসেবে ব্যবহূত হয়েছে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপি। এছাড়া রং হিসেবে নেওয়া হয়েছে রোজি ব্রাউন, প্যাটাল পিচ, লাইট অরেঞ্জ, লাইট গ্রিন ইত্যাদি। আর এ সকল কালেকশন পাওয়া যাচ্ছে ইয়াংকের মিরপুর, বেইলী রোড, পুলিশ প্লাজা, সোবহান বাগ ও যমুনা ফিউচার পার্কের শোরুমগুলোয়।