এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঘুমন্ত শহরে’। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্য রচনায় নাটকটির সংলাপ রচনা করেছেন মাতিয়া বানু শুকু। নজরুল ইসলাম রাজুর গল্প ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন এফ এস নাঈম, অর্ষা, ফারহানা মিলি, ভাবনা, শতাব্দী ওয়াদুদ, শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, জিয়াউল হাসান কিসলু, মিলি বাশার, মাজনুন মিজান, শামীমা তুষ্টি প্রমুখ।