গতকাল স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এর প্রধান কার্যালয়ে এইচপি ল্যাপটপের কনজ্যুমার প্রমোশন লঞ্চিং শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান, ডিরেক্টর-চ্যানেল বিজনেস জাফর আহমেদ এবং ডিরেক্টর-চ্যানেল সেলস মুজাহিদ আলবেরুনী সুজন।
অনুষ্ঠানে এস এম মহিবুল হাসান বলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: গত ১ যুগ ধরে সফলতার সঙ্গে বাংলাদেশের বাজারে এইচপি পণ্য নিয়ে কাজ করছে। ক্রেতাদের উত্সাহ দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায়, আমরা এইচপি ল্যাপটপের সঙ্গে নতুন কনজ্যুমার অফার চালু করছি। উক্ত অফারের আওতায়, এইচপি ল্যাপটপ কিনলে মডেলভেদে ক্রেতাগণ পাবেন একটি আকর্ষণীয় ট্রাভেল ব্যাগ অথবা ট্রাভেল ট্রলি।
অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, এইচপি আমাদের কাছে সব সময়ই একটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড। এইচপি পণ্যের সেবায় অন্য যে কোনো পরিবেশকের তুলনায় স্মার্ট টেকনোলজিস সবসময়ই এগিয়ে ছিল। ভবিষ্যতেও আমরা আমাদের সেবা দিয়ে এই সুনাম অক্ষুণ্ন রাখতে চাই।
সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজারে ল্যাপটপ এবং ব্রান্ড পিসি পণ্যের শীর্ষ ব্রান্ড এইচপি। আমরা স্মার্ট টেকনোলজিস এইচপি ব্রান্ডের সিংহভাগের প্রতিনিধিত্ব করছি। আমরা আশা করি, আমাদের এই অফার বাজারে ক্রেতাদের মধ্যে উত্সাহ সঞ্চার করতে সমর্থ হবে।