বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-এর উদ্ধোধনী দিনে গতকাল সোমবার আরআরএফ ১৫ রানে ভোলা জেলা পুলিশ দলকে পরাজিত করে। ২০ ওভারের খেলায় আরআরএফ ১২১ রান তোলে। জবাবে ভোলা ৭ উইকেট ১০৬ রানের বেশি করতে পারেনি।
বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বরিশাল রেঞ্জের পুলিশ সুপার (অপরাধ বিভাগ) মো. ফয়েজ আহমেদ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) ফরহাদ সরদার প্রমুখ।
ক্রিকেট চ্যাম্পিয়নশিপে রেঞ্জের সাতটি পুলিশ ইউনিট অংশ নিচ্ছে।