রোনালদো নৈপুণ্যে শীর্ষে সুসংহত জুভেন্তাস

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে পার্মাকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্তাস। গত রবিবার নিজেদের মাঠে ৪৩ মিনিটে ব্লেইস মাতুইদির পাস থেকে দলকে এগিয়ে দেন রোনালদো। ৫৫ মিনিটে পার্মা সমতা ফেরানোর তিন মিনিট পরই দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ তারকা। তার নৈপুণ্যে ২-১ জয় নিয়েই মাঠ ছাড়ে জুভরা। লিগে টানা চতুর্থ জয়ের ফলে ২০ ম্যাচে ৫১ পয়েন্ট অর্জন তাদের, সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার।