অস্ট্রেলিয়ান ওপেন

তারকাদের শুভসূচনা

অস্ট্রেলিয়ান ওপেনের উদ্বোধনী দিনে জয় তুলে নিয়েছে রজার ফেদেরার, নোভাক জকোভিচ, সেরেনা উইলিয়ামসসহ উল্লেখ্য সব তারকাই। তবে এদিন কোকু গাফের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস।

জার্মান প্রতিপক্ষ জ্যান লেনার্ড স্ট্রাফকে হারাতে বেশ পরিশ্রমই করতে হয়েছে জকোভিচকে। ৭-৬, ৬-২ ব্যবধানে শুরুর দুই সেট জিতলেও তৃতীয় সেট হেরে বসেন ৬-২ গেমে। শেষ সেটে ৬-১ ব্যবধানের জয় নিয়ে অবশ্য শেষ হাসিটা হাসেন সার্বিয়ান এই তারকাই। এরপর ফেদেরার যুক্তরাষ্ট্রীয় প্রতিপক্ষ স্টিভ জনসনকে হারান ৬-৩, ৬-২, ৬-২ গেমে। নারী এককে অ্যাশলে বার্টি শুরুর সেটে ৭-৫ ব্যবধানে হারলেও পরের দুই সেটে ৬-১, ৬-১ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটেন। সেরেনাও তুলে নেন সহজ জয়। আনাস্তাসিয়া পোতাপোভাকে ৬-০, ৬-৩ গেমে হারান তিনি। তবে সেরেনার বোন ভেনাস উইলিয়ামস কোকু গাফের কাছে ৭-৬, ৬-৩ গেমে হেরে বিদান নেন।