উল্লাপাড়ার এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহস্রাধিক শিক্ষার্থী সোমবার বাল্যবিবাহ, মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করেছে। সোমবার সকালে স্কুল চত্বরে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের সিরাজগঞ্জ জেলা শাখা এ সম্পর্কিত সমাবেশের আয়োজন করে। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান খান এতে প্রধান অতিথি ছিলেন। এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এ আর জাহাঙ্গীর প্রমুখ।