ব্রিটিশ আমলে নির্মিত বানারীপাড়ার দ্বিতল ভূমি অফিসটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। চুন-সুরকি দিয়ে তৈরি ভবনটির দেওয়াল ও ছাদে অসংখ্য ফাটল ধরেছে। দেওয়ালের পলেস্তারা খসে পড়ে জরাজীর্ণ রূপ ধারণ করেছে। ছাদের ফাটল দিয়ে বৃষ্টির পানি ভেতরে পড়ে একাকার হয়ে যায়। ভবনটির অবস্থা নাজুক হওয়ায় সংস্কারেরও সুযোগ নেই। যে কোনো মুহূর্তে ধসে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ইতিপূর্বে ভবনটির উত্তর পাশে নতুন দ্বিতল ভবন নির্মিত হয়েছে। স্থানীয়রা ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী র্কমকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, ভবনটি আনুষ্ঠানিকভাবে জেলা কমিটিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শিগিগরই ভবনটি ভেঙে ফেলার পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য নিলাম প্রক্রিয়ার কাজ চলছে।