গফরগাঁওয়ের ছাপিলা গ্রামে সোমবার দুপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মুসকান (১৬)।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, দুই বছর আগে ছাপিলা গ্রামের মুজিবুর রহমানের বেকার ছেলে মাসুম বিল্লাহ পার্শ্ববর্তী স্বল্পছাপিলা গ্রামের আবুল হাশেম খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মুসকানকে অপহরণ ও জোরপূর্বক বিয়ে করে। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মুসকানের সঙ্গে স্বামী ও তার বাড়ির লোকজনের ঝগড়া হতো। স্বামী প্রায়ই তাকে মারধর করত। পাগলা থানার ওসি (তদন্ত) ফয়েজুর রহমান বলেন, এ ঘটনায় পাগলা থানায় ইউডি মামলা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।